তেঁতুলিয়া নদীর পাড়ে নীরবে দাঁড়িয়ে ছিলেন নুর নাহার বেগম। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখে জীবনের কঠিন সংগ্রামের ছাপ। সামনে বিস্তীর্ণ নদীর জলরাশি। সেই দিকেই স্থির দৃষ্টি। যেখানে একসময় ছিল তার ঘরবাড়ি, উঠান, গাছপালা আর সুখের সংসার।মাত্র ১৪ বছর বয়সে নুর নাহার বধূ হয়ে আসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার সদ...