কলকাতায় দলীয় কার্যালয় নিয়ে অস্বস্তিতে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মেট্রোপলিটনের রাজ্য দপ্তর এখন তাদের নিয়ন্ত্রণে নেই। এবার তোপসিয়ার একটি নির্মীয়মাণ দলীয় ভবনেও ঢুকতে বাধা দিচ্ছে কলকাতা পুলিশ। ফলে কলকাতায় দলীয় কার্যক্রম চালানোর জন্য কার্যত দ্বিতীয় জায়গাটিও হারানোর মুখে মমতাপন্থীরা।গত শুক্রবার সন্ধ্যায় তোপসিয়ার ৩৬ জি, তোপসিয়া রোডে ভবনটির প্রবেশপথে ব্যারিকেড বসায় আনন্দপুর থানা পুলিশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশি তৎপরতাও বাড়ে। ভবনের সামনে বসানো হয় লোহার গার্ড-রেল। শনিবার সকালেও...