সাধারণত একটি আগুনের আয়ু হয় কয়েক ঘণ্টা, কয়েক দিন কিংবা খুব বেশি হলে কয়েক সপ্তাহ। কিন্তু পৃথিবীর বুকে এমন কিছু আগুন রয়েছে, যা মানুষের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে কয়েক দশক, এমনকি হাজার বছর ধরে জ্বলছে। আর এমন উদাহরন দিতে গেলে প্রথমেই চলে আসে তুর্কমেনিস্তানের ‘গেটস অব হেল’ বা ‘নরকের দরজা’র নাম।তুর্কমেনিস্তানের বিস্তীর্ণ কারাকুম মরুভূমির বুকে অবস্থিত দারভাজা গ্যাস গহ্বর পৃথিবীর অন্যতম আলোচিত ভূতাত্ত্বিক বিস্ময়। প্রায় ৬০ মিটার (১৯৬ ফুট) প্রশস্ত এই বিশাল গহ্বর অন্তত চার দশক ধরে অবিরাম জ্বলছে। রাতের অ...