বিশ্বব্যাংকের ঋণে তুরাগ নদ দূষণমুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার। আর এজন্য ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রিজিলিয়েন্স প্রোগ্রাম: ইন্ট্রিগ্রেটেড পলিউশন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট সিস্টেম অব তুরাগ রিভার ইসিএ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৩ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে পুরোটাই
ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রকল্পটি অনুমোদনের জন্য আগামী রবিবার (২৫ অক্টোবর) উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমি...