চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড তীর্থধামের অগ্নিকুণ্ড নিয়ে লিখেছেন বাবর আলী
জল আমাদের কাছে আগুন নেভানোর মাধ্যম হিসেবে জ্ঞাত। তবে আমাদের দৈনন্দিনতার চেনা সমীকরণগুলো টাল খাবে, যদি সেই জলেই আগুন জ্বলতে দেখা যায়!
‘যে জলে আগুন জ্বলে’— সেই জল দেখতে যেতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন বাড়বকুণ্ড বাজারের অবস্থান সীতাকুণ্ড মূল বাজার থেকে ৫ কিলোমিটার দূরত্বে। বাড়বকুণ্ড বাজার থেকে অগ্নিকুণ্ডে যাওয়ার পথ সব মিলিয়ে আড়াই কিলোমিটার। রাস্তার প্রথম অংশটুকু পিচ,...