গ্যাস-বিদ্যুতের তীব্র সংকটে দেশের শিল্প খাত যে অচলাবস্থায় পড়েছিল, সাম্প্রতিক সময়ে আমদানির জ্বালানি সরবরাহ ও অভ্যন্তরীণ কিছু সমন্বয়ে তা কিছুটা হলেও কমেছে। তবে বড় ধরনের এই সংকট পুরোপুরি কেটেছে বলা যাবে না। বরং নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী জ্বালানি এবং আধুনিক লজিস্টিকস সুবিধার দীর্ঘমেয়াদি নিশ্চয়তা না থাকায় দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ এখনো বড় অনিশ্চয়তার মধ্য দিয়েই যাচ্ছে।
বিনিয়োগকারীদের মতে, টেকসই শিল্প গড়তে পর্যাপ্ত জ্বালানি ও দক্ষ লজিস্টিকস সাপোর্টই মূল চালিকাশক্তি। অথচ নীতিনির্ধারকরা বারবার সেই অবকাঠ...