সিলেট নগরীর
রায়নগর রাজবাড়ি আবাসিক এলাকায় ব্যবসায়ী ও সাবেক চেম্বার পরিচালক আব্দুস সাত্তার, তার স্ত্রী
সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় লিখিত অভিযোগ
দিয়েছেন নিহত আব্দুস সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
বিরোধ, মামলা প্রত্যাহারে হুমকি এবং ‘পেশাদার ভাড়াটে
খুনিদের’ মাধ্যমে তার বাবা, মা ও গৃহকর্মীকে হত্যা করা হতে
পারে বলে অভিযোগে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (১৪
আগস্ট) রাতে কোতোয়ালি মডেল থানায় অভিযোগটি দেন যুক্তরাজ্যপ্রবাসী সেলিনা সুলতানা।
অভিয...