থানচি দিয়ে নৌপথে তিন্দু পেরোনোর পর সাঙ্গুর বুকে যে পাথররাজ্যে প্রবেশ ঘটে, সেগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো রাজা পাথর। এর আশপাশে আরও বেশ কটি ছোট-বড় পাথর আছে। নদীপথে যেতে যেতে এই পাথরগুলো পর্যটকদের মুগ্ধ করে। এগুলোর সঙ্গে ছবি তোলেন তারা মন্ত্রমুগ্ধের মতো। তবে এগুলোর পুরো ভঙ্গিমা চিত্র চোখের ফ্রেমে ধরা পড়ে না। ড্রোন উড়িয়ে ছবি নিলে মনে হবে, এটি কোনো মহারাজার দরবার কক্ষ। পাগড়ি মাথায় সিংহাসনে বসে আছেন মস্ত রাজা। উজির-নাজির-সেনাপতি ও সভাসদরা মগ্ন হয়ে রাজার আদেশ শুনছেন।পাহাড় ধোয়া ঘোলাজল প্রমত্তা সাঙ্গুক...