চট্টগ্রাম নগরীতে আবাসিক ভবনের নিচতলায় এক বাসায় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রী ও তাদের তিন বছর বয়সী মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন। সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে বলে পুলিশ জানিয়েছে।গতকাল মঙ্গলবার গভীর রাতে নগরীর বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার সাত নম্বর সড়কে আজিজ ভবনের নিচতলায় এ ঘটনা ঘটেছে।দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আরিফ (২৭), তার স্ত্রী রাশেদা বেগম (২৩) ও মেয়ে আরিফা। আরিফের বাড়ি বগুড়ায়। দু’মাস আগে তি...