রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা। তবে অনুষ্ঠান শুরুর প্রায় ১২ ঘণ্টা আগে কলেজ ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ প্রশাসন। এদিকে, নিষেধাজ্ঞার মধ্যেও নবীনবরণ আয়োজনের ঘোষণা দিয়েছে ছাত্রশিবির।বুধবার (১৪ অক্টোবর) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। কলেজের অফিসিয়াল প্যাডে হাতে ল...