বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি এখন ভারতের অন্যতম জনপ্রিয় ও সফল তারকা। তবে তারকা হওয়ার শুরুর দিকেও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। এমনই একটি স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা ও পরিচালক তিগমাংশু ধুলিয়া।মণি রত্নম পরিচালিত ‘দিল সে’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন তিগমাংশু। ওই সিনেমায় তিনি সংলাপ লেখার কাজও করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করে শাহরুখের বিনয়ী স্বভাবের প্রশংসা করেন তিনি।তিগমাংশু জানান, ‘দিল সে’ সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ ইতোমধ্যেই বড় তারকা হ...