বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় করা হত্যা মামলায় ব্যবসায়িক অংশীদার ও বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এ আবেদন করেন। গত শনিবার প্রথম দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।রিমান্ড আবেদনে আটটি কারণের কথা উল্লেখ করা হয়েছে। আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, সংগৃহীত সিসিটিভি ফুটেজগুলো দীপের উপস্থিত...