রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের চেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবের বিরুদ্ধে এক শিক্ষার্থীর পোশাক নিয়ে ‘কথিত মন্তব্যের’ অভিযোগে শাস্তি দাবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ৩৭ জন বিশিষ্ট নাগরিক।তাদের অভিযোগ, ধর্মীয় বিশ্বাস ও অনুভূতি পুঁজি করে ধর্মান্ধতা উসকে দেওয়ার পরিকল্পিত চেষ্টা চলছে। ঘটনা দুটি বিচ্ছিন্ন হলেও এর উদ্দেশ্য একই। একটি মহল যেকোনো অজুহাতে সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিতে তৎপর।বিবৃতিতে বলা হয়, গত ৭ অক্টোব...