কফিনবন্দি হয়ে ফিরেছিলেন তাসনিম রিফাত। যে বাড়ি থেকে একদিন দেশের দায়িত্ব পালনে বেরিয়ে গিয়েছিলেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেই বাড়ির পাশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।স্বজনদের কান্না আর গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের পরিবেশ।চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য (গানার) তাসনিম রিফাতের দাফন বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়।সামরিক ও সামাজিক মর্যাদায় পারিবারিক কবরস্থা...