ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা বাজারের পশ্চিম দিক দিয়ে ঢুকে গেছে সরু একটি সড়ক। কিছু দূর পিচঢালাই, তারপর কাঁচা। দুপাশে ছোট-বড় গাছের সারি। কোথাও ঘরবাড়ি, কোথাও ধানক্ষেত, আবার কোথাও সড়কের গা ঘেঁষে পাহাড়-টিলা। বাজার থেকে ৮ কিলোমিটার পশ্চিমে তারাখোঁ রাবার বাগান কার্যালয় পেরিয়ে যত সামনে এগোনো যায়, ততই চোখে পড়ে পাহাড়-টিলা কেটে সড়ক তৈরির চিহ্ন।আজ বুধবার সড়কটি ধরে কিছু দূর এগিয়ে দেখা গেল, একটি টিলা কেটে ২০-৩০ ফুট নিচের পাদদেশ পর্যন্ত সড়কের সমান করা হয়েছে।তারাখোঁ রাবার বাগান কার্যালয় থেকে তিন কিলোমিটার দূর...