গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।আজ রবিবার বেলা ১১টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীদের অধিকাংশই টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।পুলিশ ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্র...