বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জি বিভিন্ন বিষয়ে নিজের অকপট মতামত সামাজিক মাধ্যমে প্রকাশ করে থাকেন। এবার বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।তানিশার মতে, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন, বরং ‘নারীবিরোধী’। এমনকি এ ধরনের নারীদের ‘অশুভ’ বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে এমন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পুরুষকেও সমানভাবে দায়ী করেছেন অভিনেত্রী।সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে তানিশা লেখেন, ‘আমার মতামত—বিবাহিত পুরুষের সঙ্গে সম্...