ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিক
নিহতের এক যুগের বেশি পেরিয়ে গেল। আনুষ্ঠানিক বিচারও শুরু হয়েছে প্রায় ১১ বছর। অথচ
এই সময়ে মাত্র ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। অভিযোগপত্রে উল্লিখিত ৮৫ জনের সাক্ষ্য
এখনো শেষ হয়নি, যা মোট সাক্ষীর প্রায় ৮২ শতাংশ। তবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সবাই
দ্রুত বিচার চাইলেও এই মামলায় নিয়মিত সাক্ষী আসে না। এ কারণে আলোচিত এ মামলার বিচার
এগোয়নি।
২০১২ সালের ২৪ নভেম্বর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পরদিন
২৫ নভেম্বর আশুলিয়া থানায় অবহেলাজন...