মানুষের মর্যাদা কি সম্পদে, ক্ষমতায়, নাকি খ্যাতিতে?
আধুনিক
সমাজে অনেকেই বাহ্যিক সাফল্যকেই সম্মানের মাপকাঠি মনে করেন। অথচ ইসলাম মানুষকে
ভিন্ন এক মানদণ্ডের শিক্ষা দেয়। ইসলামের দৃষ্টিতে প্রকৃত মর্যাদা অর্জিত হয়
আল্লাহভীতি, উত্তম চরিত্র ও বিনয়ের
মাধ্যমে। যে ব্যক্তি নিজেকে বড় মনে না করে মানুষের সঙ্গে নম্র আচরণ করে, আল্লাহ তার মর্যাদা দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই বৃদ্ধি
করে দেন।
বিনয় শুধু একটি নৈতিক গুণ নয়; এটি একজন মুমিনের
পরিচয়ের অংশ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের পরিচয়...