প্রায় দুই দশক পরে কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। কলকাতার রবীন্দ্র সদনে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে সংবর্ধনা দিয়েছেন। গতকাল শনিবার (১ আগস্ট) এ সংবর্ধনা দেওয়া হয়। সংবাদ মাধ্যমে তিনি তার স্বদেশের স্মৃতি চারণ করেছেন।ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ক্যালেন্ডার এগোলেই সমাজ আধুনিক হয় না। হাতে আধুনিক প্রযুক্তি এলেই শহরে উঁচু ভবন উঠলেই সমাজ আধুনিক হয় না। আধুনিক হতে হলে আইন, শিক্ষা, নৈতিকতা এবং রাষ্ট্রচিন্তাকেও আধুনিক হতে হয়। যারা নিজেদের জন্য আধুনিকত...