দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুনের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় অংশ নেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্যরা।আজ রবিবার বিকালে পত্রিকাটির সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং তরুণদের সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।আড্ডায় উপস্থিত ছিলেন আগামীর সময়ের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সভাপতি আমজাদ হোসেন হৃদয়, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমসহ কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন শাখা থেকে আসা বিশ্ববিদ্যালয়-কলেজের তরুণ লেখকরা।অ...