চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছুরির আঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ হামিম নামে এক তরুণ। পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের বিরোধে ঘটেছে এ হত্যাকাণ্ড।মঙ্গলবার রাতে উপজেলার পৌর সদরের কেরাণীহাটে ঘটেছে এ ঘটনা। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোহান উদ্দিন নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত মোহাম্মদ হামিম (২০) সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের আফজলনগর গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে। গ্রেপ্তার রোহানের বাড়িও একই ইউনিয়নে।
আরও পড়ুন...