বিভিন্ন ধরনের ব্যয় বেড়ে যাওয়ায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রিতে কমিশন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা। পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়ানোর দাবিও উঠেছে। ব্যবসায়ীদের এসব দাবি নিয়ে গতকাল বৃহস্পতিবার গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবকিছু বিবেচনা করে আগামী মাসে নতুন দর ঘোষণা হবে।
ঢাকার বিয়াম মিলনায়তনে গণশুনানির উদ্বোধন করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তার সঙ্গে ছিলেন সদস্য আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান ও অবস...