জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডসহ সব অপরাধের বিচার বাংলাদেশেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।তিনি বলেছেন, ‘জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও আহত যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণেই দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে এসেছে। তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’আজ বুধবার নান্দাইল প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জু...