ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করতে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতার বিষয়টি সামনে আসায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারির কথা জানানো হয়। ঢাবি প্রশাসন বলছে, বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার পরিপন্থী এবং রাষ্ট্রবিরোধী হিসেবে বিবেচিত। এর মাধ্যমে দেশে অস্থি...