জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুদিনব্যাপী (৭ ও ৮ নভেম্বর) আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এটি সিপাহী-জনতার বিপ্লব ও সংহতির দিন। এ দিনটি না ঘটলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিক...