ঢাকার মেট্রোরেলের প্রথম ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেয়েছে ভারতের টাটা প্রজেক্টস ও জাপানের নিশিমাৎসু কনস্ট্রাকশন এবং তোদা করপোরেশনের যৌথ উদ্যোগে (জেভি)। প্রকল্পের ৫ দশমিক ১৮২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ এবং তিনটি স্টেশন নির্মাণে এ চুক্তিটির মূল্য প্রায় ৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ন্ডের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার টাটা প্রজেক্টস এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকায় মেট্রোরেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ নির্মাণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটে...