ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকালে কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। বাসযাত্রী মনির হোসেন বলেছেন, ‘তিন ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছি। কখন যানজট শেষ হবে, কেউ সঠিকভাবে বলতে পারছে না। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ট্রাকচালক হুমায়ুন কবির জানিয়েছেন, টানা ১৫ দিন কুমিল্লার আলেখারচর অংশ...