ঢাকা কলেজকে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ প্রতিষ্ঠানের মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীরা দেশ পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশে কলেজটির শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিতে নেতৃত্ব দিয়েছেন। বরাবরই তারা মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।আজ শুক্রবার দুপুর ১২টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অত...