রাজধানী ঢাকার সড়কগুলোতে আজ বৃহস্পতিবার সকাল থেকেই যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় অনেকটা ফাঁকা অবস্থায় দেখা গেছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। একই সঙ্গে অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্যও ছিল না।আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ ও আশপাশের এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। অন্যান্য দিনের তুলনায় এসব এলাকায় ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও রিকশার চলাচল কম ছিল। সড়কে মানুষের উপস্থিতিও ছিল কম। বি...