মধ্যরাতের আগে থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার বিভিন্ন প্রধান সড়ক। পাশাপাশি নিচু এলাকাগুলোতেও পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। সপ্তাহের প্রথম কার্যদিবসে বেলা ১১টা পর্যন্ত পুরানা পল্টন, গুলিস্তান ও মতিঝিলের অনেক সড়ক থেকে পানি পুরোপুরি নামেনি। কোথাও কোথাও প্রায় হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হয়েছে পথচারীদের।এর মধ্যেই রাজধানীর মতিঝিল এলাকার টয়েনবি সার্কুলার রোডে পানির নিচে থাকা একটি ভাঙা ম্যানহোল নজরে আসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আল মাহমুদের। ১১ বছর বয়সী এই শিক্ষার্থী বুঝতে পারে, প...