আরববিশ্বের প্রখ্যাত আরবি ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক ও ব্যাকরণবিদ ড. মাজিন আবদুল কাদির আল-মুবারক ইন্তেকাল করেছেন। আরবি ব্যাকরণশাস্ত্রে অসামান্য অবদানের জন্য তিনি ‘শাইখুন নুহাত’ (ব্যাকরণবিদদের পুরোধা) হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।গতকাল শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয়, দামেস্ক আরবি ভাষা একাডেমি এবং সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। শোক প্রকাশ কর...