নীলিমা ইব্রাহিম—বাংলার নারীজাগরণের এক অগ্নিস্নাত পথিকৃৎ, যিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজকর্মী, নাট্যকর্মী এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের এক প্রামাণ্য দলিল ‘আমি বীরাঙ্গনা বলছি’র রচয়িতা। তাঁর জীবন ও কর্মের ব্যাপ্তি এতটাই বিশাল যে একক কোনো পরিচয়ে তাঁকে বাঁধা যায় না। তিনি ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব, যিনি শাদাকে শাদা আর কালোকে কালো বলার সৎসাহস রাখতেন, যিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি, যিনি অবলীলায় ফিরিয়ে দিতে পেরেছিলেন মন্ত্রিত্বের প্রস্তাব— কারণ তিনি জানতেন তিনি একজন শিক্ষক, সে পরিচয়ই ছি...