সরকার পরিবর্তন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনে দলীয়করণ, বৈষম্য ও স্বেচ্ছাচারিতার সংস্কৃতির পরিবর্তন হয়নি-দাবি ঢাবির ফারসি ও উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মুসা মো. আরিফ বিল্লাহর। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১২ বছর চাকরি স্থায়ীকরণের ফাইল আটকে রাখা, পদোন্নতিতে বৈষম্য, নিয়োগে অনিয়ম এবং প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় এখনো ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও দলীয় বিবেচনায় পরিচালিত হচ্ছে। একই সঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীকে চেয়ারম্য...