ইরানের জলসীমার
কাছে একটি মার্কিন ড্রোনশিপ দখলের চেষ্টা করেছিল ইরানের দুটি ছোট নৌযান।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, নৌযান দুটি গুলি করে ধ্বংস করা হয়েছে। তবে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দক্ষিণ উপকূলের হরমুজগান
প্রদেশে দুটি মাছ ধরার নৌকায় হামলা হয়েছে এবং কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, চলতি সপ্তাহে ইরানের ছোট নৌযানগুলো একটি
মার্কিন ড্রোনশিপ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের
(সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হক...