ড্রেনটি পুরোপুরি তৈরি হয়নি। কোথাও নির্মাণকাজ চলছে, কোথাও পড়ে আছে নির্মাণসামগ্রী। এরই মধ্যে চোখে পড়ে দেয়ালের ফাটল। একটি অংশে ভেঙে পড়েছে দেয়াল। আর সেই ভাঙা কাঠামোকে সাময়িকভাবে ধরে রাখতে দুই পাশের দেয়ালের মাঝে বসানো হয়েছে কাঠের ঠেকা।গাজীপুরের কালীগঞ্জের বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বণিকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ড্রেনের চিত্র এটি।ড্রেনটি নির্মাণের উদ্দেশ্য ছিল এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বর্জ্য নিষ্কাশনের সমস্যা দূর করা। সরকারি অর্থে শুরু হওয়া এই কাজ শেষ হলে বর্ষায় পানি দ্রুত সরে যাবে— এমন প্রত্...