ইলিশের এই ভরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের নদনদী ও মোকামগুলোয় দেখা মিলছে না ইলিশের। নাব্য কমে যাওয়া, সূক্ষ্ম ফাঁসের জালের নির্বিচার ব্যবহার এবং নদীতে ইলিশ ঢোকার স্বাভাবিক পথ সংকুচিত হওয়ায় দিন দিন উৎপাদন আশঙ্কাজনক হারে কমছে।
বরিশাল অঞ্চলের জেলে ও সংশ্লিষ্টরা বলছেন, নদনদীর বিভিন্ন স্থানে নাব্য কমে যাওয়ায় ইলিশের স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে। বিশেষ করে সাগর ও নদীর মোহনায় পলি জমে চ্যানেল ভরাট হয়ে যাওয়ায় কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ডুবোচর। এতে নদীতে ইলিশ ঢোকার স্বাভাবিক পথ সংকুচিত হওয়ায় নদীতে ইলিশ মিলছে না।এ...