২০১৮ সালের বহুল আলোচিত
স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির বিষয়ে কিছু জানতেন না বলে আবারও দৃঢ়ভাবে
অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যান। ক্যামেরন ব্যানক্রফটের ৪
হাজার শব্দের বিস্তারিত জবানবন্দি প্রকাশের পর নতুন করে শুরু হওয়া তীব্র বিতর্কের মাঝে
শনিবার মেলবোর্নে বিবিসি ও অস্ট্রেলিয়ার এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান
স্পষ্ট করেন।
ব্যানক্রফটের নানা অভিযোগের
জবাবে লেম্যান দাবি করেন, তার অস্ট্রেলিয়া দল বল বিকৃতিতে শিরীষ কাগজ ব্যবহার করেছিল—এ বিষয়টি তিনি জানতেন না। ২০১৮ স...