বরিশালের উজিরপুরে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে ১০টি ডেন্টাল ক্লিনিক। এসব প্রতিষ্ঠানে নেই বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক, প্রশিক্ষিত টেকনিশিয়ান কিংবা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। অথচ দাঁতের চিকিৎসা নিতে প্রতিদিনই এসব প্রতিষ্ঠানে ভিড় করছেন সাধারণ রোগীরা। ভুল চিকিৎসায় কেউ কেউ দাঁত হারাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। প্রশাসনের নজরদারির অভাবে ঝুঁকির মধ্যেই চলছে এসব ক্লিনিকের কার্যক্রম। উপজেলায় ১৯টি ডেন্টাল ক্লিনিকের মধ্যে ১০টির নাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় নেই।সরেজমিন দেখা গেছে, উপজেল...