ঘর থেকে বের হলেই মনে হচ্ছে আগুনের দেয়ালের ভেতর ঢুকে পড়েছি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি লাগছে। পাখা চলছে, তবু স্বস্তি নেই।শুধু বাংলাদেশেই নয়, গত কয়েক দিন ধরে ইউরোপও ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে। ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগালসহ বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি বা তারও ওপরে উঠেছে। দাবদাহে শিশুসহ বেশ কিছু মানুষের মৃত্যুও হয়েছে। কোথাও স্কুল বন্ধ, কোথাও জারি হয়েছে স্বাস...