চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মো. সিয়াম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তিনি হাসপাতালে না গিয়ে বাড়িতেই ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তার বাবা তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মোবা...