ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীরা কাজে গাফিলতি করলে এর সম্পূর্ণ দায়ভার জোনাল অফিসার, সুপারিনটেনডেন্ট ও ওয়ার্ড সুপারভাইজারদের নিতে হবে।রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ডেঙ্গু পরিস্থিতি ও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় মেয়র এসব কথা বলেন।ডে...