ডেঙ্গু নিয়ন্ত্রণে রাষ্ট্রের সক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষা কোনো হাসপাতালের ওয়ার্ডে নয়, বরং মানুষের ঘরের আশপাশে জমে থাকা সামান্য পানির পাত্রে। অথচ সেই পরীক্ষাতেই আমরা বারবার ব্যর্থ হচ্ছি। এডিস মশা দিনের পর দিন বংশবিস্তার করছে, মানুষ আক্রান্ত হচ্ছে, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, বাড়ছে মৃত্যুও। তবে এ অবস্থার পরিবর্তনের লক্ষ্যে সুসংবাদ নিয়ে আসছে ‘কিউডেঙ্গা’ টিকা।
দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে সরকার ব্যক্তিগত পর্যায়ে কিউডেঙ্গা টিকার অনুমোদন ও আমদানির বিষয়ে কাজ করছে। এটি জনস্বাস্থ্যের জন্য কল্যাণকর একটি উদ্যো...