মঞ্চটা প্রস্তুত
ছিল। নিজের মাঠে খেলা, প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে হার এড়ালেই নিশ্চিত
হবে লা লিগা শিরোপা। এই সমীকরণ সামনে রেখেই গত রাতে ক্যাম্প ন্যুতে মাঠে নেমেছিল বার্সেলোনা।
২-০ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জেতার উল্লাসে মাতল
কাতালানরা। ক্যাম্প ন্যুর উল্লাসে...