একটা লোক কত বুদ্ধিমান, তা মাপা যায়। মাপার বৈজ্ঞানিক পদ্ধতি
আছে। কিন্তু একটা লোক কতটা আহাম্মক, তা পরিমাপ করা কি সম্ভব?
এর সবচেয়ে সহজ উত্তর হলো, সম্ভব না। কারণ, আমরা আহাম্মকিকে
কোনো স্বাধীন আচরণগত বৈশিষ্ট্য হিসেবে দেখি না। আহাম্মকি আমাদের কাছে হলো বুদ্ধির অনুপস্থিতি।
যার বুদ্ধি যত কম, সে তত আহাম্মক বা গর্দভ বা বুরবক।
পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত আহাম্মকের নাম বোধ করি নাসিরুদ্দীন
হোজ্জা, যার জন্মস্থান উজবেকিস্তানের বুখারায় আমি গিয়েছিলাম। গিয়ে দেখি, গাধার পিঠে
চেপে তার হেঁটে যাওয়ার একটা ভাস্কর্...