দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, চিৎকার করে জানাতে চাই, মৃত্যুর আগপর্যন্ত স্মরণ করাতে চাই— সবার আগে দরকার, শিক্ষাব্যবস্থার সংস্কার। স্লোগানে স্লোগানে বাতাস ভারী করতে চাই— চাই, চাই সংস্কার, শিক্ষাব্যবস্থার সংস্কার। এটি না হলে ১০০ বছর পিছিয়ে থাকা, এই জাতি আরও পিছিয়ে যাবে, আফ্রিকার আলো না দেখা মানুষরা আমাদের শাসন করবে একদিন।
এবার কিছু প্রশ্ন—
প্রশ্ন-১: স্কুলে গরু, পাট, নৌকা ভ্রমণ কিংবা তোমার জীবনের লক্ষ্য রচনা মুখস্থ করে কী সফলতা লাভ করেছি আমরা। স্রেফ পাস করেছি। আর যারা ‘তোমার জীবনের লক্ষ্য’ রচনা খাতায় য...