পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল নেতাদের উদ্দেশে ডিম নিক্ষেপের একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এসংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে বিস্তারিত হলফনামা চাওয়া হয়েছে।আদালতে মামলার শুনানির সময় প্রশ্ন ওঠে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা বারবার ঘটলেও তা রোধে প্রশাসন ঠিক কী ধরনের পদক্ষেপ নিয়েছে। ভা...