চলতি বছরের প্রথম নয় মাসে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির কর-পরবর্তী নিট মুনাফা ৯ শতাংশ বেড়েছে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটি ৮০ কোটি ৭৬ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৭৪ কোটি ৩৮ লাখ টাকা।প্রতিষ্ঠানটির প্রকাশিত আর্থিক ফলাফল অনুযায়ী, এ সময়ে শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫২ টাকা ৩ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ পরিমাণ ছিল ৪৯ টাকা ৫৫ পয়সা।প্র...