টিভিতে অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন বিরতিও উপভোগ করতেন দর্শক। সোনালি সময়ের সেই স্মৃতিভরা বিজ্ঞাপন নিয়ে লিখেছেন পান্থ আফজাল
গত শতকের নব্বইয়ের দশক থেকে শুরু করে চলতি শতকের প্রথম দশক পর্যন্ত বাংলাদেশের বিজ্ঞাপন মানেই যেন এক জাদু। ‘যেখানে আনন্দ, সেখানে কোকাকোলা’— এই জিঙ্গেল তখনকার প্রতিটি ঘরে ঘরে প্রতিধ্বনিত হতো। সেই টিভি বিজ্ঞাপনে সিনেমার খলনায়ক জাম্বু হয়ে উঠেছিলেন রূপকথার দৈত্য, যিনি গাড়ি চাইতে আসা তরুণকে বলছেন, ‘আগে কোকাকোলা খা!’ আর দেশের মানুষ? তারা যেন সত্যিই তৃষ্ণায় কাতর হয়ে উঠেছিল এই কোমল পানীয়র...