ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মারা গেছেন এই খলনায়কের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল। সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকবার্তা প্রকাশ করে মনোয়ার হোসেন ডিপজল লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’ভাইয়ে...